Home » পশ্চিমবঙ্গ » ৯৭ রানে অপরাজিত বাটলার, রুদ্ধশ্বাস ম্য়াচে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত

৯৭ রানে অপরাজিত বাটলার, রুদ্ধশ্বাস ম্য়াচে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত

আমদাবাদ: যে দল জিতবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, এই ছিল অঙ্ক। ঘরের মাঠে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে সেখানেই ম্য়াচ ৩০ শতাংশ জিতে নিয়েছিলেন শুভমন গিল। কিন্তু তবুও প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি যেভাবে বোর্ডে দুশোর বেশি রান তুলে নিয়েছিল, মনে হয়েছিল যে লড়াইটা বোধহয় একপেশে হবে না। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হল না গুজরাত টাইটান্সকে। সৌজন্যে জস বাটলার। ফর্মে থাকা বাটলারের ব্য়াট থেকে এল ঝকঝকে অপরাজিত ৯৭ রানের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন সুদর্শন ও রাদারফোর্ড। চার বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল গুজরাত টাইটান্স। আর এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল শুভমন গিলের দল। দ্বিতীয় স্থানে রইল দিল্লি ক্যাপিটালস। 

২০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই একটা বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। শুভমন গিল ও সাই সুদর্শন সেই কাজটাই করতে নেমেছিলেন। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই গিলের উইকেট হারায় গুজরাত। ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় গুজরাত অধিনায়ককে। তিনি মাত্র ৭ রান করে ফেরেন। এরপর বাটলার এসে সঙ্গে দেন সুদর্শনের। যতক্ষণ সাই ক্রিজে ছিলেন বাটলার থিতু হওয়ার চেষ্টা করছিলেন ক্রিজে। সুদর্শন ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে কুলদীপের বলে আউট হয়ে প্য়াভিলিন ফেরেন। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে ফেরেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা সাই। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শেফরান রাদারফোর্ডকে নামানো হয়েছিল। ২ মারমুখি ব্যাটারই এরপর গুজরাতের জয়ের রাস্তা মসৃণ করে দেন। স্টার্কের প্রতি এদিন একটু বেশিই নির্দয় ছিল বাটলার। আগের ম্য়াচে দিল্লির নায়ককে এদিন এক ওভারে পাঁচটি বাউন্ডারি হাঁকান ইংল্যান্ড তারকা। রাদারফোর্ড ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। বাটলার ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে নেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল। যদিও ২০ ওভার শেষে দিল্লি বোর্ডে যে রান তুলল, তাতে কিন্তু আশার আলো দেখতেই পারে দিল্লি ক্যাপিটালস। প্রথমে অক্ষরের ক্রিজে টিকে স্কোরবোর্ড সচল করা ও পরে স্টাবস ও আশুতোষের ঝোড়ো ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারালেও ২০৩ রান বোর্ডে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাতের বোলিং বিভাগে এদিন একাই ৪ উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল হাতে সাফল্য পাননি রশিদ খান।

আরও দেখুন

Share This article

Facebook
X
WhatsApp
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement space

How to Make a News Portal

Related Stories

Live Poll

Live

Are You Satisfied Bengali News Portal Design

  • 0%
  • 0%
Vote . Left
Via WP Poll & Voting Contest Maker

Air Quality and Pollutants